বগুড়ায় শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নিম্নতম মজুরি নির্ধারণ, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং শ্রম শোষণ, শ্রমিক

2026-05-09T13:39:47+06:00
2026-05-09T13:39:47+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বগুড়ায় শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
জাতীয় নিম্নতম মজুরি নির্ধারণ, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং শ্রম শোষণ, শ্রমিক ছাঁটাই ও মজুরি দাসত্বের সমাজ ভাঙতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৪০তম মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বগুড়া জেলা সহ-সভাপতি সুকুমার দাস, সুরেশ চন্দ্র দাস মনো, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা শ্যামল বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার বাবু, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মহান মে দিবস শ্রমিকদের লড়াই-সংগ্রামের ইতিহাসে এক অনন্য দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে পুলিশ হামলা চালায় এবং শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা সকল বাধা অতিক্রম করে ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন ও ৮ ঘণ্টা বিশ্রামের দাবি আদায় করে নেয়।

তারা আরও বলেন, আজও দেশের অনেক কলকারখানায় শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হয়। ৮ ঘণ্টা শ্রমের দাবি এখনো বাংলাদেশে অনেক ক্ষেত্রে উপেক্ষিত। শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। সকল কারখানায় শ্রমিকদের কর্মপরিবেশ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি।

এ সময় নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ (৪৮ লাখ টাকা) ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, শ্রমিকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতকরণ, শ্রমিকস্বার্থবিরোধী সকল কালাকানুন বাতিল, ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রম আইনের অগণতান্ত্রিক ধারা বাতিল এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রম শোষণ, শ্রমিক ছাঁটাই ও মজুরি দাসত্বের এই পুঁজিবাদী-ভোগবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]