ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য

2026-05-12T14:01:11+06:00
2026-05-12T17:55:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০১ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৫:৫৫ পিএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। নিহতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ পুনরায় গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। হামলায় সাতক্ষীরা সদরের বাসিন্দা শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনীর বাসিন্দা মো. নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]