অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে মমিনুল মিয়া নামের এক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। নিহত

2026-05-20T15:52:10+06:00
2026-05-20T15:52:10+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৩:৫২ পিএম 
সোনারগাঁয়ে মমিনুল মিয়া নামের এক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। নিহত মমিনুল মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। 

বুধবার (২০ মে) ভোর সারে ৬টায় দিকে চিকিৎসাধিন অবস্থায় মমিনুল মিয়া নিহত হওয়ার পর সকাল ১০টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। 

এসময় অবরোধ করায় চট্রগ্রাম লেনের যানচলাল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃস্টি হয়। ফলে ঐ লেনের চালক ও যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সনমান্দি ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দড়িকান্দি সিএনজি স্ট্যান্ড এলাকায় শাহীন মিয়া নামের এক চাঁদাবাজ দীর্ঘদিন ধরে প্রতি অটোরিকশা ও সিএনজি থেকে প্রতিদিন ১০টাকা করে চাঁদা আদায় করতো। গত রোববার (১৭ মে) মমিনুল মিয়া অটোরিকশা নিয়ে দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে যান। এসময় চাঁদাবাজ শাহিন মিয়া মমিনুলের কাছ থেকে ১০টাকা চাঁদা দাবি করে। কিন্তু মমিনুল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃস্টি হলে শাহিন মিয়া মমিনুল মিয়ার শরীরের বিভিন্ন জায়গায় কিল-ঘুষি ও মাথায় প্রচন্ড আঘাত করে। পরবর্তীতে মমিনুল বাড়িতে যাওয়ার পর অসুস্থবোধ করলে তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানান, অটোরিকশা চালকের নিহতের ঘটনায় এলাকাবাসীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো। যার ফলে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]