লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের

2026-05-21T19:42:51+06:00
2026-05-21T19:42:51+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন
রামিসা হত্যার বিচার ও দেশব্যাপী নারী নিরাপত্তার দাবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:৪২ পিএম 
শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদসহ দেশজুড়ে চলমান নারী ও শিশুদের ওপর সহিংসতা-নিপীড়ন প্রতিরোধ এবং দ্রুত ন্যায়বিচারের দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ঝুমুর চত্বরে  ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও সর্বজনীন সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসাইন, বেলায়েত পাটোয়ারী, এম ফারভেজ হোসেন, পিংকি পাটোয়ারী, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহবায়ক ফারহানা চৌধুরী বৃষ্টি, যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল কাদের তুষার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাত বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসকল ঘটনার শুধু আজকের নয় এর আগেও আছিয়াসহ অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়! সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। ঘরের বাহিরে গেলে নারীরা নিরাপত্তা পাচ্ছে না, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।

তারা আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোনো বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে কিন্তু যে শাস্তিটা নিশ্চিত করবে তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষণের পেছনে মূল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]