বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’: টেলিগ্রাফ

দেশবার্তা ডেস্ক

জাতীয়

মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে শখ করে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারের এই আলোচিত

2026-05-22T15:55:34+06:00
2026-05-23T13:34:52+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’: টেলিগ্রাফ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১:৩৪ পিএম
মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে শখ করে তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারের এই আলোচিত মহিষটিকে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। 

বাংলাদেশের এই তারকা মহিষের খবর এবার স্থান পেয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ। গত ২১ মে টেলিগ্রাফে এই বৈচিত্র্যময় খবরটি প্রকাশ করা হয়।

টেলিগ্রাফে প্রকাশিত সংবাদটির শিরোনাম করা হয়েছে- ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল’ (বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প)।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালবিনো (ধল বা সাদাটে) জাতের এই মহিষটির ওজন ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। তারকা বনে যাওয়া এই মহিষটিকে একনজর দেখতে খামারে উৎসুক দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-ও (AFP) এই মহিষের ছবি প্রকাশ করেছে।

মহিষের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, আমি ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা—সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ বা ত্যাগ স্বীকার করা।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, এর মাথায় থাকা ‘অসাধারণ চুল’ দেখেই তাঁর ভাই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এই নামকরণ করেন।

জিয়া উদ্দিন আরও জানান, মে মাসজুড়ে ঢাকার কাছের এই খামারে মহিষটিকে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।

আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, সত্যিই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার (চুলের স্টাইলের) মিল আছে। আমার ভাগনে তো এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার জন্য এক ঘণ্টা ধরে নৌকা ভ্রমণ করে এসেছে।

বাংলাদেশে আগামী বৃহস্পতিবার মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের প্রস্তুতি চলছে। আর এই ঈদেই ‘ডোনাল্ড ট্রাম্পকেও’ কোরবানি করা হবে।

চার বছর বয়সী এই গবাদিপশুকে গত এক বছর ধরে অত্যন্ত যত্নে লালন-পালন করছেন জিয়া উদ্দিন মৃধা। প্রিয় পশুকে বিদায় জানানোর প্রস্তুতি নিলেও ত্যাগের মহিমায় তিনি আনন্দিত।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]