যমুনা সেতুতে যানবাহনের চাপ দ্বিগুণ, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। আগামী সোমবার (২৫

2026-05-23T13:32:33+06:00
2026-05-23T18:32:08+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যমুনা সেতুতে যানবাহনের চাপ দ্বিগুণ, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৬:৩২ পিএম
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। আগামী সোমবার (২৫ মে) থেকে ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার কথা থাকলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের মহাসড়কে। এর ফলে যমুনা সেতুতে (বঙ্গবন্ধু সেতু) যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে সোয়া তিন কোটি টাকারও বেশি। তবে যানবাহনের চাপ বাড়লেও মহাসড়কের কোথাও কোনো যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২২ মে) রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে পার হওয়া ১৬ হাজার ১০৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। গতকাল পর্যন্ত ১৪টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়েছে। তবে আজ থেকে ঘরমুখো মানুষের ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে। সেই চাপ সামলাতে আজ শনিবার থেকে আরও চারটি অতিরিক্ত বুথসহ মোট ১৮টি বুথে টোল আদায় করা হবে।

ঈদযাত্রায় মহাসড়কের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছয় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]