২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন

2026-05-23T15:58:09+06:00
2026-05-23T15:58:09+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় সোয়া ৩ কোটি টাকা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৫৮ পিএম 
পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) রাত ১২টা থেকে শুক্রবার (২২ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩ হাজার ৪০ টাকা।

এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের টোল প্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে, সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তের টোল প্লাজা দিয়ে ঢাকাগামী ১৬ হাজার ১০৭টি যানবাহন পার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে প্রতিদিনই যানবাহনের চাপ বাড়ছে, বিশেষ করে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মোটরসাইকেলের জন্য পৃথক দুটি করে মোট চারটি বুথসহ মোট ১৮টি বুথে টোল আদায় কার্যক্রম চালু রাখা হয়েছে।

এ ছাড়া ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে। দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিয়ন্ত্রণে সেতুর ওপর প্রতি ৩০০ মিটার পরপর সিগন্যালম্যান দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]