বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন।রোববার (২৪ মে) বিকাল

2026-05-24T18:50:29+06:00
2026-05-24T18:50:29+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বজ্রপাতে ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৫০ পিএম 
নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় সজিব সরকার (৪০) নামে এক যাত্রী বজ্রপাতে নিহত হয়েছেন। 

রোববার (২৪ মে) বিকাল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ট্রেনের ছাদেই নিহত হন। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়।

পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]