নড়াইলে পথচারী ও রিকশাচালকদের পাশে রেড ক্রিসেন্ট

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে

2026-06-05T15:45:13+06:00
2026-06-05T15:45:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পানি, ছাতা ও হাতপাখা বিতরণ
নড়াইলে পথচারী ও রিকশাচালকদের পাশে রেড ক্রিসেন্ট
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৪৫ পিএম 
দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল জেলা ইউনিট। সংস্থাটির উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত পথচারী ও রিকশাচালকদের মাঝে বিশুদ্ধ পানি, ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজার, আদালত প্রাঙ্গণ এবং পুরাতন বাস টার্মিনাল এলাকায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের তৎপরতা দেখা যায়। তীব্র রোদে পুড়তে থাকা রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরদের হাতে তারা তুলে দেন বিশুদ্ধ পানি, ছাতা ও হাতপাখা।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন নড়াইল জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেক, সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফল, ইউনিট সদস্য আরমান খান, মধুমিতা, তানজির আহমেদ, কিয়াম হোসেন এবং একদল স্বেচ্ছাসেবক।

গত কয়েকদিন ধরে নড়াইলে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের চলাচল প্রায় অসহনীয় হয়ে উঠেছে। জীবিকার তাগিদে যারা বাইরে বের হচ্ছেন, তারা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

এ বিষয়ে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ জাফল বলেন, “তীব্র তাপদাহে মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এ দুর্যোগে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এই মানবিক কার্যক্রম আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।”

রেড ক্রিসেন্টের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রচণ্ড রোদে এক বোতল বিশুদ্ধ পানি, একটি ছাতা কিংবা হাতপাখা পেয়ে অনেক রিকশাচালক ও পথচারীর মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]