ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক র‌্যালি

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল

2026-06-06T17:41:26+06:00
2026-06-06T17:41:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক র‌্যালি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৪১ পিএম 
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুশফেকুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন সরকারি কেসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা।

সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি সচেতনতা। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখা এবং পানির পাত্র ঢেকে রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে খুতবার মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রম ও লার্ভিসাইড প্রয়োগ জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে ঝিনাইদহ পৌরসভাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]