ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

2026-06-07T16:54:34+00:00
2026-06-07T16:54:34+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঝালকাঠিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম 
ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রোববার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি-দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেত্রী ও বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদ বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম এবং সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা উপদেষ্টা আমিনুর রহমানসহ স্থানীয় ভুক্তভোগীরা।

বক্তারা বলেন, খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙনে নদীতীরবর্তী এলাকার মানুষ ঘরবাড়ি, কৃষিজমিসহ সহায়-সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে।

ডা. মনিষা চক্রবর্তী বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমেনি। বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা সরকারগুলো নদীতীরবর্তী মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারও যদি খয়রাবাদ নদীসহ দেশের অন্যান্য নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে জনগণ কাঙ্ক্ষিত পরিবর্তনের সুফল পাবে না।”

মানববন্ধন শেষে ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নলছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ এবং বাসদের নেতাকর্মীরা মানববন্ধন ও মিছিলে অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]