চান্দিনায় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীবন সাহা, সদস্য সচিব রণবীর ঘোষ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জীবন কুমার

2026-06-08T13:50:11+06:00
2026-06-08T13:50:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চান্দিনায় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীবন সাহা, সদস্য সচিব রণবীর ঘোষ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৫০ পিএম 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুমিল্লার চান্দিনা উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জীবন কুমার সাহাকে আহ্বায়ক এবং সাংবাদিক রণবীর ঘোষ কিংককে সদস্য সচিব করা হয়েছে।

গত ৫ জুন (শুক্রবার) বিকেলে উপজেলার ছায়কোট-তুলাতলী শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কমিটি ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সজল চন্দ্র পাল, দপ্তর সম্পাদক শম্ভু শীল, ধর্মবিষয়ক সম্পাদক লিটন সরকার, সদস্য দেবু চৌধুরী ও অজয় কর্মকার।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক শ্রীধর বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সত্য রঞ্জন সাহা, নিমাই মজুমদার, সঞ্জিত কুমার নাহা, পরশ চন্দ্র সরকার, সুবল চন্দ্র দাস, অমল চন্দ্র ভৌমিক, তপতি দে প্রমুখ।

সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার, ধর্মীয় সম্প্রীতি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে পূজা উদযাপন পরিষদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]