সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে ফিল্মি স্টাইলে কুপিয়ে এক গরু ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে

2026-06-08T14:27:04+06:00
2026-06-08T14:27:04+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর নিকট থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:২৭ পিএম 
সিরাজগঞ্জে ফিল্মি স্টাইলে কুপিয়ে এক গরু ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

সোমবার (৮ জুন) সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. এনায়েতুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী  ও থানায় দেয়া মামলাসূত্রে জানা যায়, জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর  রাজ্জাক রোববার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে  গরু বিক্রি করেন। বিকেলে আরও দুই ব্যবসায়ীসহ তিনি সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ব্যবসায়ীদের গাড়ি পৌছালে ওৎ পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথারী কুপিয়ে জখম করে।

এসময় তার নিকটে থাকা ও্ই তিন ব্যবসায়ীর মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাজ্জাকের সাথে থাকা অন্য গরু ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে  চিকিৎসার ব্যবস্থা করেন। রাতেই ওই ব্যবসায়ীর সাথে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিন লোককে মারধর করা শুরু করে। তারা কিলঘুষি ও পরে কোপ দেয়। ভয়ে দোকান ঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলামান রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]