রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মৌলিক প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী

2026-06-08T17:51:51+06:00
2026-06-08T17:51:51+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মৌলিক প্রশিক্ষণ শুরু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৫১ পিএম 
ঝালকাঠির রাজাপুরে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী শিক্ষক মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ৮ ও ৯ জুন পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপপরিচালক মো. আলম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা ওমর ফারুক।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আরও দক্ষ হয়ে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৩ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, ধর্মীয় মূল্যবোধ চর্চা, শিশুদের নৈতিক শিক্ষা এবং প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]