গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-06-14T18:32:12+00:00
2026-06-14T18:32:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রো-ভিসি নিয়োগ নিয়ে উত্তাল গাকৃবি, প্রশাসনিক ভবন অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বহিরাগত কাউকে এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, মর্যাদা ও আত্মপরিচয়ের পরিপন্থী দাবি করে নিয়োগটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

রোববার (১৪ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া শিক্ষকদের প্রতি অবমূল্যায়নের শামিল।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এখানে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও নেতৃত্বের সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক রয়েছেন। তাঁদের উপেক্ষা করে বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে এ নিয়োগ অবিলম্বে বাতিল করে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি।”

সভায় উপস্থিত শিক্ষকরা সর্বসম্মতিক্রমে ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থ উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো প্রচেষ্টা তারা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে প্রতিহত করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষকসমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তারা।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পরে শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন এবং ভবনটি অবরুদ্ধ করে রাখেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র ও দ্রুত অগ্রসরমান প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি প্রতিষ্ঠানে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ শিক্ষকদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে দ্রুত এ নিয়োগ বাতিল করা উচিত।”

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, বহিরাগত প্রো-ভিসি নিয়োগের সম্ভাবনার খবর প্রকাশ পাওয়ার পর থেকেই তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে আসছিল। গত ৭ জুন নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পরপরই সংগঠনটি এর বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে নিয়োগ প্রত্যাহারের দাবি তোলে।

শিক্ষক নেতারা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা এবং শিক্ষকদের ন্যায্য প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]