নড়াইলে ক্লাস্টার ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান

2026-06-15T16:48:42+06:00
2026-06-15T16:48:42+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে ক্লাস্টার ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৮ পিএম 
নড়াইল পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে "ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান (PDP) এবং সিআরএপি (CRAP) প্রণয়ন" বিষয়ক এক মতবিনিময় ও তথ্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

নড়াইল পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’-এর আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার (GOB) ও বিশ্ব ব্যাংক (World Bank)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল সালাম। কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না। 

কর্মশালায় বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনশীল শহর হিসেবে গড়ে তুলতে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা ও কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলজিইডির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]