শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির স্বীকারোক্তি, ৩ জনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

2026-06-17T18:18:21+06:00
2026-06-17T18:18:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বৃহস্পতিবার আসছেন ত্রাণমন্ত্রী দুলু ও এমপি বাবুল
শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির স্বীকারোক্তি, ৩ জনের বিরুদ্ধে মামলা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১৮ পিএম 
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি বিধান চন্দ্র (২০) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় বিধান ও তার বাবা রনজিত কুমারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক রয়েছেন বিধানের মা মমতা রানী।

পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে সেচের পানি নিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে আসামি পরিবারের বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে নন্দিনীকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিতে জানিয়েছেন বিধান। পরে মরদেহ গোপন করতে তাকে সহায়তা করেন তার বাবা ও মা।

তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদ মো. আইয়ুব তুহিন জানান, ভুট্টাখেত থেকে মরদেহ পুঁতে রাখতে ব্যবহৃত একটি কোদাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে ধর্ষণের অভিযোগের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।

গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নন্দিনী। পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ সদস্য আহত হন এবং ডিসি ও এসপির গাড়িসহ কয়েকটি সরকারি যানবাহন ভাঙচুর করা হয়।

এদিকে নিহত নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে আগামীকাল বৃহস্পতিবার আদিতমারী আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই দিনে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ঘটনাস্থল পরিদর্শন ও শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]