ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মধুপুরের টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

2026-06-20T13:09:58+06:00
2026-06-21T13:38:37+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ১:৩৮ পিএম
মধুপুর থানার টেলকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মধুপুরের টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে। তারা সবাই আদিবাসী জনগোষ্ঠী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিত্যক্ত ওই কূপে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে ১২ বছর বয়সী শিশু নেইমার। সে দীর্ঘক্ষণ উঠে না আসায় তাকে বাঁচাতে বাবা বাবুল হাদিমা কূপে নামেন। 

পরবর্তীতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পর্যায়ক্রমে এলাকার জামাতা গ্যাব্রিয়েল এবং প্রতিবেশী রতনও কূপে নামেন। চারজনের কেউই ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবু তরফদার বলেন, ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পরিত্যক্ত ৮ ফুট গভীর ওই কূপে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। ফলে অক্সিজেনের অভাবে দম আটকে তাদের মৃত্যু হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দেশবার্তা/এসবি


  বিষয়:   ছাগল  উদ্ধার  নিহত 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]