প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে জয়পুরহাটে “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা” শীর্ষক একটি স্কুল

2026-06-21T15:23:40+06:00
2026-06-21T15:23:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:২৩ পিএম 
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে জয়পুরহাটে “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা” শীর্ষক একটি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বেলার নেটওয়ার্ক সদস্য সুজন কুমার মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বেলার রাজশাহী-রংপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাইফুল ইসলাম সুমন, বিভাগীয় হিসাব কর্মকর্তা মতিউল আলম, সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান সিরাজ মিঠু এবং শিক্ষার্থী রাকিবুল হাসান, শিনহা আক্তার মিনি ও মো. হাসিব।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একটি গুরুতর পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নদী, খাল, জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা আরও বলেন, এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।

ক্যাম্পেইনের শুরুতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দাদরা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]