ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার আলু চাষি ও

2026-06-21T15:36:32+06:00
2026-06-21T15:36:32+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
হিমাগার ভাড়া কমানোর দাবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম 
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জেলার আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা কালেক্টরেট চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আলু চাষি সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং বালিয়াডাঙ্গী আলু চাষি সংগঠনের সভাপতি আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে হিমাগারের অতিরিক্ত ভাড়ার কারণে একদিকে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় তারা ক্ষতির মুখে পড়ছেন। বর্তমানে কেজিপ্রতি ৮ টাকা হারে হিমাগার ভাড়া নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।

তারা দাবি করেন, প্রতি কেজি আলু উৎপাদনে ১৭ থেকে ১৮ টাকা ব্যয় হলেও কোল্ড স্টোরেজে সংরক্ষণের জন্য আরও ৮ টাকা ভাড়া দিতে হচ্ছে। অথচ বাজারে আলুর দাম কম থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, আলু একটি পচনশীল কৃষিপণ্য হওয়ায় দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য হিমাগারের বিকল্প নেই। এই সুযোগে হিমাগার মালিকরা বারবার সংরক্ষণ ভাড়া বৃদ্ধি করছেন। গত তিন বছরে সংরক্ষণ ভাড়া দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে কেজিপ্রতি সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারী কৃষকরা জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]