প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ, দ্রুত খুলছে শ্রমবাজার

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে। তিনি আশা প্রকাশ

2026-06-23T12:50:03+06:00
2026-06-23T16:51:29+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ, দ্রুত খুলছে শ্রমবাজার
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:৫১ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে।  তিনি আশা প্রকাশ করে বলেন, শিগগিরই বাংলাদেশি প্রশিকদের জন্য শ্রমবাজার খুলে দেওয়া হবে। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেয়ার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে, শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে। পুরো সফরে আগ্রহ ও আন্তরিকতা দেখিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকট ও আশিয়ানের যুক্ত হতে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া।

তথ্য উপদেষ্টা বলেন, সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, আগামী এক বছরের মধ্যে সব নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নৈতিক সাহস নাই তবে তাদের নাশকতার সক্ষমতা আছে, জনগণের নিরাপত্তার স্বার্থে কয়েকটি জেলায় সেনাবাহিনী মোতায়েন হয়েছে।’

দেশবার্তা/কেএ/এসবি



  বিষয়:   প্রধানমন্ত্রী  মালয়েশিয়া  ফলপ্রসূ  শ্রমবাজার  উপদেষ্টা 


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]