পাঁচবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে নয়টার

2026-06-23T13:58:07+06:00
2026-06-23T13:58:07+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পাঁচবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৫৮ পিএম 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম জনি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাঁচবিবি বাসস্ট্যান্ডে এক স্বজনকে নিতে যান রাশেদুল। পরে সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় লাঙ্গলহাটি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে পড়ে। এ সময় হিলির দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]