দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ, চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর

জাতীয়

আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’, জাতীয় সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা এমন কটাক্ষ ও ঢালাও অভিযোগের

2026-06-26T01:38:04+06:00
2026-06-27T14:24:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ, চ্যালেঞ্জ হাসনাত আবদুল্লাহর
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:৩৮ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’, জাতীয় সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা এমন কটাক্ষ ও ঢালাও অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের প্রভাবশালী মহলের এই বক্তব্যের জবাবে ক্ষোভ প্রকাশ করে সরাসরি পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই ও পুলিশসহ সব গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করিয়ে যদি তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বা কোনো অসদুপায়ের প্রমাণ মেলানো যায়, তবে সংসদ থেকে ইস্তফা দেব।
বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হাসনাত আব্দুল্লাহ।
ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ স্পিকারের উদ্দেশে বলেন, এর আগের বক্তব্যে আমার নাম ধরে কিছু কথা বলা হয়েছে। অথচ আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দ বা বাক্য উচ্চারণ করিনি যে ‘আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়’। আমি মূলত বলেছিলাম, আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে বঞ্চিত না করা হয়।
সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের ইঙ্গিত করে আসা কটাক্ষের জবাব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে এই সংসদে আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে, আমরা নাকি আগে রিকশায় চড়তাম, আর এখন গাড়িতে চড়ি। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এভাবে ঢালাও অভিযোগ বা ‘এলিগেশন’ না দিয়ে তিনি সরাসরি তদন্তের আহ্বান জানান।
বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং মিলিটারি সামরিক সংস্থাসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তদন্ত করার জন্য বিনীত অনুরোধ জানান এই সংসদ সদস্য।
তিনি স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এমন চোর-তাড়ানি সুরে কথা না বলে তদন্ত করুন। তদন্তে যদি আমাদের এক টাকারও দুর্নীতি বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ আপনারা করতে পারেন, তবে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব।



সর্বশেষ সংবাদ 

শরণখোলায় নিখোঁজের তিন দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান
দুই দিন পর গুলিতে নিহত আসাদুলের লাশ ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]