সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। রোববার (২৮ জুন)

2026-06-29T15:04:35+06:00
2026-06-29T15:04:35+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:০৪ পিএম 
সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। রোববার (২৮ জুন) বিকালে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এসময় ১টি পিকআপ জব্দও করেছে।

সোমবার (২৯ জুন) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আরবী মিয় (৩৩) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আরবী মিয় (৩৩)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২,সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র‌্যাব-৩ সিপিসি-২ মগবাজার এর যৌথ অভিযানে  তাড়াশ উপজেলার ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক চরহামকুড়িয়া গ্রামস্থ ৯নং ব্রীজে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘ দিন ধরে গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে পিকআপে বহন করে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল। আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]