স্বীকৃতি, বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাদেশ

ডাক বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতি, বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের ডাক কর্মচারীরা।এই কর্মসূচির

2026-07-04T16:25:33+06:00
2026-07-04T16:25:33+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
স্বীকৃতি, বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম 
ডাক বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতি, বকেয়া বেতন পরিশোধ এবং বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের ডাক কর্মচারীরা।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-২০৩১)। মানববন্ধনে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের দাবিতে আগামী সোমবার (৬ জুলাই) সকাল থেকে সারা দেশের সব শাখা ডাকঘরে একযোগে ‘পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট)’ পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।

আন্দোলনকারী নেতারা জানান, গত ১৭ ও ১৮ জুন ডাক অধিদপ্তরের সামনে তাঁরা টানা অনশন কর্মসূচি পালন করেন। এরপর কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না পেয়ে তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ‘পূর্ণ কর্মবিরতি’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভিন বলেন, “আমরা নিষ্ঠার সঙ্গে সেবা দিলেও আমাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষা করা হয়েছে। প্রশাসনের ঘুম না ভাঙায় আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবার থেকে কর্মবিরতি শিথিল করা হবে না।”

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের যশোর জেলা সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকাশের নেতৃত্বে মানববন্ধনে জেলার আটটি উপজেলার সভাপতিসহ কয়েকশ কর্মচারী অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, আগামী সোমবার থেকে কর্মবিরতি শুরু হলে দেশের প্রান্তিক পর্যায়ের ডাক যোগাযোগ ও আর্থিক লেনদেন কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি এড়াতে দ্রুত এ সংকটের কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]