যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক

যশোর প্রতিনিধি

সারাদেশ

যশোরে বিশেষ অভিযান চালিয়ে এক প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য

2026-07-05T13:40:23+06:00
2026-07-05T13:40:23+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যশোরে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৪০ পিএম 
যশোরে বিশেষ অভিযান চালিয়ে এক প্রাইভেট কারের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হামিদপুর এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। 

তল্লাশির সময় গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ডে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এরপর গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]