নড়াইলে পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে পড়ল, প্রাণ গেল শিক্ষার্থীর

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত

2026-07-06T16:36:17+06:00
2026-07-06T16:36:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে পাথরবোঝাই ট্রাক ঘরের ওপর উল্টে পড়ল, প্রাণ গেল শিক্ষার্থীর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম 
নড়াইলের লোহাগড়া উপজেলায় গভীর রাতে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিনের ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন মিতু আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্লার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক পথ ভুল করে একটি সরু সড়কে ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজার মোল্লার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের টিনের ঘরের ওপর উল্টে যায়। এ সময় ট্রাকভর্তি পাথর ঘরের ওপর পড়ে দুই বোনের শরীরের ওপর চাপা পড়ে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাথর সরিয়ে দুই বোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

জানা গেছে, নিহত সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার ছোট বোন মিতু স্থানীয় একটি নূরানি মাদ্রাসার শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]