ফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।বুধবার

2026-07-08T16:14:00+06:00
2026-07-08T16:14:00+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম 
দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নয়া পাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তাঁর বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমনের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোলাপ হোসেনের মৃত্যু হয় এবং তাঁর বাবা মোকলেছার রহমান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। আহত মোকলেছার রহমানকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বিধি মোতাবেক সহায়তা প্রদান করা হবে।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]