ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধস ও যাতায়াত ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা তৈরি হওয়ায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী

2026-07-11T13:56:09+06:00
2026-07-11T17:38:40+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:৩৮ পিএম
টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধস ও যাতায়াত ব্যবস্থায় ঝুঁকির আশঙ্কা তৈরি হওয়ায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গত চার দিনের টানা বর্ষণে বান্দরবান জেলার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পাহাড় বেয়ে নামা ঢলের কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির ফলে সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙ্গামাটি এবং বান্দরবান-কক্সবাজার সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল এবং নৌযান চলাচল বন্ধ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যাকবলিত মানুষের জন্য জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে ইতিমধ্যে ২ হাজার ১০০ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষের মাঝে জেলা প্রশাসন, বান্দরবান পৌরসভা, সেনাবাহিনী ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে শুকনো ও রান্না করা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসহায়তা বিতরণ করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]