জামালপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের ৭ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরে বহুল আলোচিত একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (১২ জুলাই) দুপুরে

2026-07-12T17:40:30+06:00
2026-07-12T17:40:30+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জামালপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের ৭ বছরের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম 
জামালপুরে বহুল আলোচিত একটি হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আরিফুল ইসলাম। এ ছাড়া আরফিন আক্তার তিশা ও লাভলী বেগমকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার নাজমুল ইসলাম ও আরফিন আক্তার তিশার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি একই এলাকার গফুর কাজীর ছেলে শিপন কাজী জানতে পেরে অন্যদের জানিয়ে দেন। এর জেরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে আরিফুল ইসলাম, নাজমুল ইসলাম, মাহবুব হাসান তাকি, আরফিন আক্তার তিশা ও লাভলী বেগম শিপন কাজীকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পরদিন পরিবারের সদস্যরা শিপনের খোঁজ না পেয়ে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে পুলিশ আরিফুল ইসলামের বাড়ির পেছনের জঙ্গলে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে শিপন কাজীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোতাকব্বির হোসেন রুবেল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]