গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন

2026-07-13T13:16:20+06:00
2026-07-13T15:01:27+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:১৬ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:০১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।

আজ (সোমবার) সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে। 

এসময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান। 

কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’ বৃক্ষরোপণ শেষে দোয়া  ও মোনাজাত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]