বন্যাকবলিত পরিবারের মাঝে হামদর্দ এর খাদ্য ও বিনামূল্যে ওষুধ বিতরণ

দেশবার্তা প্রতিবেদক

স্বাস্থ্য

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া, ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদারপাড়া এবং চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের

2026-07-15T17:47:43+06:00
2026-07-15T17:47:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
বন্যাকবলিত পরিবারের মাঝে হামদর্দ এর খাদ্য ও বিনামূল্যে ওষুধ বিতরণ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম 
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া, ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদারপাড়া এবং চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের অসহায় ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় মঙ্গলবার (১৪ জুলাই) এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের সদস্যরা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশের যেকোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা আরও বলেন, হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার সেবা ও সহমর্মিতার দর্শনকে ধারণ করে প্রায় দুই হাজার বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বন্যাকালেই নয়, বছরজুড়েই হামদর্দের বিভিন্ন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামদর্দের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]