যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেছেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক, আইনের চেয়ে কেউ বড়

2026-07-18T13:54:41+06:00
2026-07-18T13:54:41+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১:৫৪ পিএম 
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেছেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক, আইনের চেয়ে কেউ বড় নয়। যারা মাদকের ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ আইনের চেয়ে বড় নয়। মাদকের সঙ্গে কিছু কিছু লোক আছে, যারা মাদক কারবারীর থেকে টাকা খায়। তাদেরকেও আমরা ঠিকই চিনি। তাদের আমরা যমুনা নদীতে পাঠাবো। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পৌর এলাকার চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান' স্লোগানে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এলাকার প্রধান আব্দুল রশিদ কালুর সভাপতিত্বে ও বিজয় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহাগ হাসান জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল  ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম,১নং পুলিশ ফাঁড়ী ইনচার্জ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শরীফুল ইসলাম আল আমিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রফেসর আমিনুল ইসলাম, শ্রমিক নেতা আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, এলাকার মুরুব্বি মোহাম্মদ আলী জিন্নাহ, আফসার আলী, আব্দুল সালাম ডিলার, আব্দুল্লাহ শেখ, গোলজার হোসেন,জহুরুল ইসলাম জহু, আবু কালাম মুন্সি প্রমুখ।

সমাবেশে অন্যান্য বক্তারা  মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]