শিশুকে পা মুচড়ে দেওয়ার ঘটনায় সেই চাচি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুকে পা মুচড়ে নির্যাতনের আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতা

2026-07-18T15:48:29+06:00
2026-07-18T15:48:29+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিশুকে পা মুচড়ে দেওয়ার ঘটনায় সেই চাচি গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম 
নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুকে পা মুচড়ে নির্যাতনের আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতা (৩০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শুক্রবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১-এর সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুকে পা মুচড়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির পায়ে মুচড় দিয়ে আঘাত করছেন তার চাচি ফারজানা আক্তার লতা। ঘটনাটি প্রকাশ্যে এলে দেশব্যাপী ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

র‍্যাব আরও জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরিবার মামলা না করলেও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ফারজানা আক্তার লতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‍্যাব-১১-এর সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]