ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা

2026-07-18T17:54:53+06:00
2026-07-18T17:54:53+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফুলবাড়ীতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার কমলপুর ইউনিয়নের রড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না; চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি—সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এসব উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।”

ফুলবাড়ী ২৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিত ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্যসহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষাসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার আয়োজিত এ কর্মসূচিতে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]