ভোলায় ‘বেনু ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন

ভোলা প্রতিনিধি

সারাদেশ

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মোবাইল-মাদক ছেড়ে খেলতে চল’-এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বেনু ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের

2026-07-18T18:35:05+06:00
2026-07-18T18:35:05+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভোলায় ‘বেনু ফুটবল একাডেমি’র শুভ উদ্বোধন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম 
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মোবাইল-মাদক ছেড়ে খেলতে চল’-এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বেনু ফুটবল একাডেমি নামে একটি ক্রীড়া সংগঠনের জার্সি উন্মোচন ও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সাবেক ফুটবলার ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম প্রধান অতিথি হিসেবে একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. ফয়সাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য সায়েদ গোলদার ও ফারুক, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ভোলা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সৈকত, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত জিপি) অ্যাডভোকেট ফয়সাল আহমেদ রাসেল, অ্যাডভোকেট মানবেন্দ্র দত্ত (রামু), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লুকু চৌধুরী, হারুন অর রশীদ সুমন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে রাইসুল আলম বলেন, “খেলাধুলা করলে মন ও শরীর-উভয়ই ভালো থাকে। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। তাই সবাইকে নিয়মিত খেলাধুলা করতে হবে। আগামী প্রজন্মকে মাদকের কড়ালগ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মের অনেক ছেলে-মেয়ে ডিজিটাল গেমে আসক্ত হয়ে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে। তাই ফুটবলসহ দেশীয় বিভিন্ন খেলাধুলার প্রসার ঘটাতে হবে।”

তিনি জানান, বেনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলু চন্দ্র পাল তাঁর মেধা, শ্রম ও সার্বিক পৃষ্ঠপোষকতায় একাডেমিটি পরিচালনা করে আসছেন।

রাইসুল আলম বলেন, “দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সবার উচিত বেনু ফুটবল একাডেমির এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়ানো। এতে যেমন মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে, তেমনি দেশ পাবে দক্ষ ও পেশাদার ফুটবলার।”

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “আপনার সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখুন। খারাপ সঙ্গ পরিহার করে খেলাধুলার প্রতি তাদের আগ্রহী করে তুলুন।”

প্রতিনিধি/আরএইচ 


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]