নাটোরে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি চক্রের সন্ধান মিলেছে। এ

2026-07-19T16:14:08+06:00
2026-07-19T16:14:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩
ডিবি পুলিশের অভিযান
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম 
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির একটি চক্রের সন্ধান মিলেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল ওষুধ এবং ওষুধ তৈরির বিভিন্ন মেশিনারিজ জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার শরিফুল হক। তিনি বলেন, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রধান অভিযুক্ত মো. খোকন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, প্রায় এক বছর ধরে এ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ফেসবুকের "এসকে নিউট্রিশন" এবং "অর্গানিক বায়ো কেয়ার সলিউশন" নামে দুটি পেজের মাধ্যমে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ক্রেতার কাছে অনলাইনে এসব ওষুধ বিক্রি করতেন।

তিনি আরও জানান, অভিযুক্তরা প্রায় ৪০ ধরনের যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের জন্য অনুমোদনহীন ও ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করছিল। এসব ওষুধ বিক্রি করে চক্রটি বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করত।

অভিযানে জব্দ করা ভেজাল ওষুধ ও মেশিনারিজের আনুমানিক মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অন্য দুজন হলেন মো. শরিফুল ইসলাম (২৮) এবং মো. তারিকুল ইসলাম (২৪)। তারা সবাই নাটোর সদর উপজেলার বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]