ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

2026-07-21T15:00:26+06:00
2026-07-21T15:00:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁও সুগার মিলে শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি
৩ দফা দাবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:০০ পিএম 
মৌসুমি শ্রমিকদের স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ধাপে ধাপে পূর্ণদিবস কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে মিলের জামতলায় গেট মিটিংয়ের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা তাদের দাবিগুলো তুলে ধরেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমি শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন বেতন স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল গড়ে তোলার স্বার্থে মৌসুমি শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামোর আওতায় আনতে হবে।

শ্রমিক নেতারা জানান, দাবি পূরণ না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২২ জুলাই চার ঘণ্টার কর্মবিরতি এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে এর পর আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]