দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নাটোরে র‌্যালি

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সততা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার

2026-07-21T15:05:26+06:00
2026-07-21T15:05:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নাটোরে র‌্যালি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম 
নাটোরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সততা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট) প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়।

পরে কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাটোরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) জান্নাত আরা। 

এছাড়া বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, বিশিষ্ট শিক্ষাবিদ অলোক কুমার মৈত্রসহ অন্যান্য অতিথিরা। এ সময় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের পথে অন্যতম বড় বাধা। এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, বরং সমাজের নৈতিক মূল্যবোধ ও জবাবদিহিতার সংস্কৃতিকেও দুর্বল করে।

তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষার প্রসার এবং সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকেই সততা ও নৈতিকতার চর্চা শুরু করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]