মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসী শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২)

2026-07-22T16:44:13+06:00
2026-07-22T16:44:13+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের প্রবাসী শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:৪৪ পিএম 
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২) নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভবনের ওপর কাজ করার সময় তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান মিল্লাত হোসেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বজনদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে কঠোর পরিশ্রম করছিলেন। তবে কর্মস্থলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সেই স্বপ্ন চিরতরে থেমে গেল।

নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “পরিবারের ভাগ্য বদলাতে আমার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিল। কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন দুঃসংবাদ কোনোদিন শুনতে হবে, তা কল্পনাও করিনি।”

এদিকে, মিল্লাত হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন শোকাহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]