নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী শহরে ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল (২৮) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার

2026-07-23T14:21:42+06:00
2026-07-23T14:21:42+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ২:২১ পিএম 
নরসিংদী শহরে ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল (২৮) নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটক আব্দুল্লাহ আল ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাটে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি ট্রলি ব্যাগসহ সন্দেহভাজন হিসেবে আব্দুল্লাহ আল ফয়সালকে আটক করা হয়। পরে ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকের সময় তিনি নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য বলে পরিচয় দেন। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়, তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে গাঁজা পরিবহন ও বিক্রি করে আসছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বলেন, “আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]