সংগ্রাম পেরিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা

মো. সানাউল্লাহ্ রিয়াদ, বরগুনা

সারাদেশ

জীবনের প্রতিটি সংগ্রাম ইতিহাসের পাতায় স্থান পায় না। তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অনেক মানুষকেই অন্যদের জন্য

2026-07-25T14:40:51+06:00
2026-07-25T14:40:51+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সংগ্রাম পেরিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা
মো. সানাউল্লাহ্ রিয়াদ, বরগুনা
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম 
জীবনের প্রতিটি সংগ্রাম ইতিহাসের পাতায় স্থান পায় না। তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অনেক মানুষকেই অন্যদের জন্য অনুপ্রেরণায় পরিণত করে। তেমনই এক অনুপ্রেরণার নাম ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা।

পিরোজপুর সদর উপজেলার পোরগোলা ইউনিয়নে ১৯৯৫ সালের ২ ডিসেম্বর পুলিশ কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম ও হুরুন নাহারের জ্যেষ্ঠ কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন মেধাবী। ২০১১ সালে ঢাকা শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও জিপিএ-৫ পান।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেলেও মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন বেছে নেন। পরবর্তী সময়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হন এবং ২০১৯ সালে সফলতার সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

একই বছরের ২৬ জুলাই ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মো. আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনোয়ার হোসেন। ২০২২ সালের ১৩ জানুয়ারি তাঁদের সংসারে জন্ম নেয় এক পুত্রসন্তান, আলভিন সাফওয়ান খান।

সংসার, মাতৃত্ব এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিসিএসের প্রস্তুতি চালিয়ে যান ডা. স্বর্ণা। দীর্ঘ প্রায় পাঁচ বছরের নিরলস অধ্যবসায়, পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফল হিসেবে তিনি ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণার এই সাফল্য প্রমাণ করে, লক্ষ্য নির্ধারণ, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তাঁর জীবনসংগ্রাম ও অর্জন উচ্চশিক্ষা, পেশা এবং পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলে এগিয়ে যেতে আগ্রহী অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]