ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় স্বার্থগত দ্বন্দ্বের জেরে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ ও ককটেলের আঘাতে আহত হয়েছেন

2026-07-25T15:52:57+06:00
2026-07-25T15:52:57+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম 
ফেনীর ছাগলনাইয়ায় স্বার্থগত দ্বন্দ্বের জেরে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ ও ককটেলের আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আহত রিয়াজ দাবি করেন, তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার পর তিনি ঘটনাস্থলের কাছে পৌঁছে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে নামতে দেখেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে কয়েকজনকে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

থানার নাইট ডিউটির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আহত টিপুর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় ককটেল নিক্ষেপ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং গুলি করা হয় বলে দাবি করেন তিনি। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যান।

অভিযোগের বিষয়ে আলমগীর ছিদ্দিকী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি বিশ্রামে রয়েছেন। টিপুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।"

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]