এনসিপির পথসভা ঘিরে হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোকে ঘিরে হামলার আশঙ্কা প্রকাশ

2026-07-26T18:04:15+06:00
2026-07-26T18:04:15+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
এনসিপির পথসভা ঘিরে হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০৪ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোকে ঘিরে হামলার আশঙ্কা প্রকাশ করেছে দলটি। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজারের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিত করার দাবি পূরণ হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও জুলাইয়ের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে অবহেলা করছে। তার দাবি, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে মত দিলেও জাতীয় সংসদে সেই সনদকে অবজ্ঞা ও কটূক্তি করা হচ্ছে।

আহনাফ সাঈদ খান বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই ‘জুলাই জাগরণ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার ভাষ্য, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তবে তা সফল হয়নি।

সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে তিনি বলেন, তাদের কাছে তথ্য রয়েছে যে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী কর্মসূচিতে হামলার চেষ্টা করতে পারে। অনলাইন ও অফলাইনে উসকানি দেওয়া হচ্ছে এবং বিদেশ থেকেও এ ধরনের উসকানি আসছে বলে তিনি দাবি করেন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

তিনি জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং পুনরায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তথ্যের সত্যতা যাচাই করা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

জেলা এনসিপির সদস্যসচিব আরিফুর রহমান বাবু বলেন, “আগামীকালের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যে, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে আসার পথে হামলার চেষ্টা হতে পারে। সংবাদ সম্মেলনের পর আমরা জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ করব।”

আরিফুর রহমান বাবু বলেন, কিশোরগঞ্জের তিনটি উপজেলায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলের কার্যক্রম তুলে ধরা।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
চট্টগ্রামে বসবে আরও ৯৪ পানির এটিএম বুথ
শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে কোরিয়া
ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]