নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ বিষয়ে কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার

2026-07-27T18:53:30+06:00
2026-07-27T18:53:30+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ বিষয়ে কর্মশালা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম 
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ময়মনসিংহ জেলা সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের প্রতিনিধি। সভাপতিত্ব করেন আরএইউ-এর ডিভিশনাল ম্যানেজার অনিক আহমেদ অপু। কর্মশালায় সহযোগিতা করেন ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি), ময়মনসিংহের প্রোগ্রাম অফিসার মো. নাসিম উদ্দিন।

কর্মশালায় জানানো হয়, বিদেশফেরত অভিবাসীদের সমাজ ও কর্মক্ষেত্রে পুনঃএকত্রীকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্প কাজ করছে। এর আওতায় ২০২০ সালের পর দেশে ফেরা ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার ক্ষতিগ্রস্ত বিদেশফেরত ব্যক্তিরা বিভিন্ন ধরনের সহায়তা পাবেন।

এ বিষয়ে সেবা নিতে আগ্রহীরা মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি), ময়মনসিংহ-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কেন্দ্রটির ঠিকানা— সুতিয়াখালি লজ (দ্বিতীয় তলা), ১ হরিকিশোর রায় রোড, আমলাপাড়া, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৩২৯-৭৫০১১৮।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশফেরতদের পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে জেলা প্রশাসন ও ব্র্যাক সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]