মিছিলে বাধা দিলে সব থানার সামনে বিক্ষোভ: পুলিশকে ছাত্রলীগ নেতার ফেসবুক হুঁশিয়ারি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

মিছিলে বাধা দিলে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হবে—এমন হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের

2026-07-27T19:02:38+06:00
2026-07-27T19:02:38+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মিছিলে বাধা দিলে সব থানার সামনে বিক্ষোভ: পুলিশকে ছাত্রলীগ নেতার ফেসবুক হুঁশিয়ারি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম 
মিছিলে বাধা দিলে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হবে—এমন হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে উদ্দেশ করে দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওই পোস্ট করেন তিনি।

পোস্টে সুলতান মো. সিরাজুল ইসলাম লেখেন, ‘মাননীয় পুলিশ কমিশনার/পুলিশ সুপার মহোদয়, মিছিল করেছি, কাউকে হত্যা করিনি। রাষ্ট্রের কোনো ক্ষতিও করিনি। পুলিশ যদি আমার নেতাকর্মীদের হয়রানি করে, তাহলে আপনাদেরও চাপে ফেলার কৌশল আমি জানি।’

তিনি আরও লেখেন, ‘সকল থানার সামনে মিছিল করব। আর আমার সম্পর্কে ধারণা আছে তো, ইনশাআল্লাহ আমি যা বলি, তা-ই করি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে বলছি, প্রতিহিংসা বা রাষ্ট্রের শক্তি দিয়ে নয়।’

পোস্টের শেষে তিনি নিজের পরিচয় হিসেবে ‘সুলতান মো. সিরাজুল ইসলাম, সভাপতি, গাজীপুর জেলা ছাত্রলীগ’ উল্লেখ করেন।

এদিকে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মন্তব্যের ঘরে কেউ পোস্টটির পক্ষে মত দিয়েছেন, কেউ সমালোচনা করেছেন, আবার কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]