কাদা, গর্ত আর পানি: চলাচলের অযোগ্য সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়ক

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রায়

2026-07-28T15:52:54+06:00
2026-07-28T15:54:29+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কাদা, গর্ত আর পানি: চলাচলের অযোগ্য সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়ক
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৩:৫৪ পিএম
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রায় ১ কিলোমিটার অংশে ইট বসানো হলেও তা দেবে গিয়ে ভেঙে পড়েছে। বাকি প্রায় আধা কিলোমিটারের বেশি অংশ কাদামাটিতে পরিণত হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, সাধারণ মানুষ ও মুসল্লিদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে এলাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি একটি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদেরও দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দা রাসেল খান বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে হাঁটাচলা করাই কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াতও দুরূহ হয়ে যায়।

আরেক বাসিন্দা রাসেল মিয়া বলেন, বছরের পর বছর ধরে রাস্তার এই দুরবস্থা চলছে। জনপ্রতিনিধিদের কাছে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি।

শিশু শিক্ষার্থী সাইমা আক্তার জানায়, প্রতিদিন স্কুলে যেতে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয়। অনেক সময় পড়ে গিয়ে পোশাক নষ্ট হয়। তাই খুব কষ্ট হয়।

বৃদ্ধা রাশিদা বেগম বলেন, বয়সের কারণে ঠিকমতো হাঁটতে পারি না। এই ভাঙা ও কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পড়ে যাওয়ার ভয় থাকে।

এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা প্রকৌশলী অভিজিৎ মণ্ডল জানান, গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মাটির সড়কগুলো পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়কটিরও সংস্কার করা হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]