মাধবদীতে পল্লী বিদ্যুতের এসজিএমের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

শিল্পাঞ্চল মাধবদীর তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং নিরসনে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম)

2026-07-29T17:01:26+06:00
2026-07-29T17:01:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাধবদীতে পল্লী বিদ্যুতের এসজিএমের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম 
শিল্পাঞ্চল মাধবদীর তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং নিরসনে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) মো. আবুল কালাম আজাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা।

বুধবার সকাল সাড়ে ১১টায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও শিল্পপতি আলহাজ আবদুল মোমেন মোল্লা।

বৈঠকে আবদুল মোমেন মোল্লা বলেন, বিদ্যুৎ সংকটের কারণে মাধবদী শিল্পাঞ্চলের শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় শিল্প খাত সচল রাখা এবং উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরাও তীব্র লোডশেডিং থেকে শিল্পাঞ্চলকে রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। তিনি বিদ্যুৎ সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মাধবদীর শিল্প খাতের গুরুত্ব বিবেচনায় দ্রুততম সময়ে সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে।

বৈঠকে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি মাধবদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]