নাটোরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

নাটোর প্রতিনিধি

সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে

2026-08-01T14:01:32+06:00
2026-08-01T14:01:32+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:০১ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে নাটোরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বেলা ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, শহর আমির রাশেদুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক মীর নুরুন্নবী এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু সাঈদ রনি।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তাদের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে। তারা আরও বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছেন।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব দাবি বাস্তবায়নে দেশপ্রেমিক ও মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]