‘জ্বীন বলেছে মা বেঁচে আছে’, দাফনের পর মরদেহ উত্তোলন

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধা নারীকে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর জীবিত থাকার দাবি তুলে কবর থেকে তার

2026-08-02T14:29:56+06:00
2026-08-02T15:08:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
‘জ্বীন বলেছে মা বেঁচে আছে’, দাফনের পর মরদেহ উত্তোলন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৩:০৮ পিএম
সংগৃহীত ছবি
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধা নারীকে দাফনের প্রায় ১২ ঘণ্টা পর জীবিত থাকার দাবি তুলে কবর থেকে তার মরদেহ উত্তোলনের ঘটনা ঘটেছে। পরে স্বজনরা মরদেহটি মেলান্দহ ও জামালপুরের একাধিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চর মাহমুদপুর গ্রামের মৃত সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন (৬৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মারা যান। পরদিন শনিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, হালিমা খাতুনের জ্বীনের আছড়ে আক্রান্ত মেয়ে সুলতানা (৪০) দাফনের পর থেকেই চিৎকার করে বলতে থাকেন, জ্বীন তাকে জানিয়েছে তার মা জীবিত আছেন। একপর্যায়ে রাত ৯টার দিকে স্বজনরা কবর থেকে মরদেহ উত্তোলন করেন।

পরে হালিমা খাতুন জীবিত আছেন কি না তা নিশ্চিত হতে মরদেহটি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে জামালপুরের একাধিক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মৃত ঘোষণার পর রাতেই হালিমা খাতুনের মরদেহ পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফনের প্রস্তুতি নেন স্বজনরা।

ঘটনাটি নিয়ে জামালপুর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]